বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক এস এম বাকী বিল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মানিকদীপা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বাকী বিল্লাহ নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করে থানায় নেয়া হয়।



