তাহিরপুরের বৌলাই নদীতে ২ সন্তানের জননী নিখোঁজ

নিখোঁজ সুলতানা সাঁতার জানতেন না। এবং তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
বোলাই নদী
বোলাই নদী |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরে সুলতানা বেগম (২৪) নামে এক নারী বৌলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলার ধুতমা গ্রাম সংলগ্ন বৌলাই নদীতে নিজ বাড়ির ঘাটে এ ঘটনা ঘটে।

সুলতানা ওই গ্রামের আবুল বাসারের স্ত্রী। তাদের এক ছেলে (৩) ও এক মেয়ে (৫) রয়েছে।

নিখোঁজ সুলতানা বেগম সাঁতার জানতেন না ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে এলাকার লোকজন জানিয়েছেন।

খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করতে বৌলাই নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। কিন্তু ৩টা পর্যন্ত তার সন্ধ্যান পাওয়া যায়নি।

নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।