‎ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা নিতে হবে : গোলাম পরওয়ার

‎তিনি জামায়াতের কর্মীদেরকে সমাজকর্মী আখ্যায়িত করে বলেন, ‘মানুষের সকল সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়িয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
নওগাঁ জেলা জামায়াতের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার
নওগাঁ জেলা জামায়াতের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী স্থানীয় নির্বাচনে সকল স্তরে প্রার্থী দিয়ে সংগঠন মজবুত করার মাধ্যমে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।’

‎তিনি জামায়াতের কর্মীদেরকে সমাজকর্মী আখ্যায়িত করে বলেন, ‘মানুষের সকল সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়িয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

নওগাঁ জেলা জামায়াতের উদ্যোগে শনিবার সকাল ৯টায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ‎ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘সকল স্তরের জনশক্তিদের তাকওয়ার মান নিশ্চিত করে খোদাভিরু নেতৃত্ব গড়ে তুলতে হবে।’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন ও গনভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ।’

তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরে দাম সহনীয় পর্যায়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খ ম আব্দুর রাকিবের সভাপতিত্বে ওই সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েমের পরিচালনায় বক্তব্য রাখেন নওগাঁ-২(পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা নায়েবে আমির ও নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক মো: মহিউদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নসির উদ্দিন, নাজমুল হোসেন, মারুফ আহমেদ প্রমুখ।