গোবিন্দগঞ্জে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে জামায়াতের ফুড প্যাকেজ বিতরণ

উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসাইন জানান, প্রতি বছরই জামায়াত সুবিধাবঞ্চিতদের মাঝে রমজান ও ঈদ উপলক্ষে ফুড প্যাকেজ বিতরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় এবারেও ফুড প্যাকেজ বিতরণ করা হলো।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gobindaganj
গোবিন্দগঞ্জে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে জামায়াতের ফুড প্যাকেজ বিতরণ
গোবিন্দগঞ্জে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে জামায়াতের ফুড প্যাকেজ বিতরণ |ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় ইউনিট সদস্য ডা: আব্দুর রহিম সরকার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, উপজেলা আমির মাস্টার আবুল হোসাইন, নায়েবে আমির আব্দুল বারী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান প্রমুখ।

উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসাইন জানান, প্রতি বছরই জামায়াত সুবিধাবঞ্চিতদের মাঝে রমজান ও ঈদ উপলক্ষে ফুড প্যাকেজ বিতরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় এবারেও ফুড প্যাকেজ বিতরণ করা হলো।

তিনি আরো জানান, ফুড প্যাকেজের মধ্যে চাল, ডাল, তেল, লবন, চিনি, সেমাই ও ছোলাবুট রয়েছে।