নোয়াখালীর আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, আটক ১৪

বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী শহরের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত হোটেল রাজে এ অভিযান পরিচালনা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

Location :

Noakhali

নোয়াখালী অফিস
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন নারী ও ৭ জন পুরুষ।

বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী শহরের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত হোটেল রাজে এ অভিযান পরিচালনা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে হোটেল থেকে ১৪ জনকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন পেশাদার যৌনকর্মী ও তাদের খদ্দের রয়েছেন। এছাড়া অবৈধ সম্পর্কের সূত্রে কয়েকজন নারী-পুরুষ সেখানে অবস্থান করছিলেন বলেও অভিযোগ রয়েছে। অভিযান শেষে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের মধ্যে কয়েকজন দেহব্যবসার সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।