সাটুরিয়ায় বিনামূল্যে তিল ও পাট বীজ বিতরণ

সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব বীজ বিতরণ করা হয়।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Saturia
তিল ও পাট বীজ বিতরণ
তিল ও পাট বীজ বিতরণ |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে তিল ও পাটের বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা।

বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের আত্মনির্ভরশীল করতে এবং ফসলের উৎপাদন বৃদ্ধিতে এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, ‘সাটুরিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ১৫০ জন কৃষকের মাঝে তিল ও পাট বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১০০ জন কৃষককে এক কেজি পাট বীজ, ডিএপি সার পাঁচ কেজি, এমওপি সার পাঁচ কেজি এবং ৫০ জন কৃষককে তিল বীজ এক কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি পাঁচ কেজি করে বিতরণ করা হয়।’

বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে সরকারি এ সহায়তা পেয়ে খুশি কৃষকরা।