সিলেটে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দলও।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার
রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার |প্রতীকী ছবি

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমার পারাইচক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দলও। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার শরীর ক্ষত-বিক্ষত ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

এর সত্যতা নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ওসি মো: আব্দুল কুদ্দুস জানান, লাশের ময়নাতদন্ত করা হবে। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পিবিআইও কাজ করছে।