চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ব্রীজঘাটাস্থ হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে বিভিন্ন অনিয়মের অভিযোগে সিলগালা ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল আমিন। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোছাম্মৎ জেবুন্নেসা।
এই সময় ল্যাব টেকনোলজিস্ট না থাকা, মেয়াদোত্তীর্ণ এবং লেবেল বিহীন কেমিক্যাল রিঅ্যাজেন্ট রাখা, যথাযথ যন্ত্রপাতি এবং কেমিক্যাল রিয়াজেন্ট না থাকলেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের স্যাম্পল কালেকশন করাসহ বিভিন্ন অনিয়মের পরিপ্রেক্ষিতে ল্যাবটি সিলগালা করা হয়। একই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আল আমিন হোসেন জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।



