ফরিদুজ্জামান ফরহাদ

অবহেলিত নড়াইল-লোহাগড়ার উন্নয়নে ধানের শীষে ভোট দিন

‘দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে নড়াইল একটি অবহেলিত জেলা। আর এই উন্নয়ন বঞ্চিত নড়াইল-লোহাগড়ার উন্নয়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।’

লোহাগড়া শহরের ঐতিহ্যবাহী মোল্যার মাঠে ফরিদুজ্জামান ফরহাদ
লোহাগড়া শহরের ঐতিহ্যবাহী মোল্যার মাঠে ফরিদুজ্জামান ফরহাদ |নয়া দিগন্ত

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে নড়াইল একটি অবহেলিত জেলা। আর এই উন্নয়ন বঞ্চিত নড়াইল-লোহাগড়ার উন্নয়ন করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, ধানের শীষ প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মার্কা, ধানের শীষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মার্কা। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক ধানের শীষে ভোট দিন। সর্বোপরি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে রক্ষা করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে, এর কোনো বিকল্প নেই।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে লোহাগড়া শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী মোল্যার মাঠে লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরহাদ ওই কথা বলেন।

লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: হেমায়েত হোসেনের সভাপতিত্বে ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লাক্সমির সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর ছাত্র নেতা আবিদুল ইসলাম খান।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা মেজর (অব:) কাজী মনজুরুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা আবু হায়াত সাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কৃষক দলের খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো: মোস্তফা কামাল মোস্ত, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ,

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, ইজাজুল ইসলাম বাবু, টিপু সুলতান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য সমীর বসু, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সহ সভাপতি মো: সাচ্চু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, সহ সভাপতি শফিক তারেক, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মল্লিক,লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মোল্যা, সহ সভাপতি এসএম শাহিন বিপ্লব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, লোহাগড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাউল ইসলাম পারভেজ, বিএনপি নেতা কাজী মোরাদ হোসেন, সাইদুর রহমান, এনামুল কবীর চন্দন, যুবদল নেতা তানভীর তনু, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মেহেদী হাসান।

ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচএম রাশেদ, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সনিসহ প্রমুখ।