নোয়াখালীতে ইসলামী ব্যাংকের উদ্যোক্তা প্রশিক্ষাণার্থীদের সাটিফিকেট প্রদান

উপস্থিত উদ্যোক্তাদেরকে ইসলামী ব্যাংকের মার্চেন্ট কিউআর কোড প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তার আগে প্রশিক্ষণে অংশ গ্রহণকারীরা তাদের তৈরী বিভিন্ন পণ্য ও দ্রব্য প্রদর্শন করেন।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
প্রশিক্ষাণার্থীদের সাটিফিকেট প্রদান
প্রশিক্ষাণার্থীদের সাটিফিকেট প্রদান |নয়া দিগন্ত

নোয়াখালীতে এডিভি-এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির আয়োজনে মাসব্যাপী আন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোক্তা প্রশিক্ষণার্থীদের সমাপনী, সার্টিফিকেট প্রদান ও বিনিয়োগ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ১১টার দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোন প্রধান মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এ্যাডিশনাল ডাইরেক্টর ও প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ইউনিটের প্রোগ্রাম পরিচালক মো: মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডাইরেক্টর ও প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ইউনিটের সহকারী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়াশিম। আরো উপস্থিত ছিলেন, মাইজদী কোর্ট শাখা প্রধান মোহাম্মদ মহিউদ্দিন মাহমুদ ও চৌমুহনী শাখা প্রধান মোঃ হারুনুর রশিদ। প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর ইসলামী ব্যাংকের এফএভিপি মোহাম্মাদ মাকছুদুর রহমান।

এ সময় উপস্থিত উদ্যোক্তাদেরকে ইসলামী ব্যাংকের মার্চেন্ট কিউআর কোড প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তার আগে প্রশিক্ষণে অংশ গ্রহণকারীরা তাদের তৈরী বিভিন্ন পণ্য ও দ্রব্য প্রদর্শন করেন।

উল্লেখ্য, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২৫ জন বাছাইকৃত উদ্যোক্তা উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।