নোয়াখালী অফিস
‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে নোয়াখালীর চৌমুহনী শাখার উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার অনুষ্ঠিত সমাবেশে শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট হারুনুর রশিদের সভাপতিত্বে এবং শাখা ম্যানেজার (অপারেশন) ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজ শাহের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জোনপ্রধান ও ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌমুহনী কাছারিবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কবির, চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ূন কবির, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল, জসিম উদ্দিন, ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল হোসাইন এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. শাহ আরমান।
বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, আধুনিক ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং গ্রাহকদের সাথে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরো সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



