দিনাজপুরে ভোটকেন্দ্রের নিষিদ্ধ এলাকায় ধানের শীষের মিছিল ও পিকেটিং

দিনাজপুরের বিভিন্ন ভোটকেন্দ্রে ধানের শীষ প্রার্থীর কর্মীরা ভোট কেন্দ্রের আশপাশের নিষিদ্ধ এলাকায় মিছিল বের করার অভিযোগ পাওয়া গেছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুরে ভোটকেন্দ্রের নিষিদ্ধ এলাকায় ধানের শীষের মিছিল ও পিকেটিং
দিনাজপুরে ভোটকেন্দ্রের নিষিদ্ধ এলাকায় ধানের শীষের মিছিল ও পিকেটিং |নয়া দিগন্ত

দিনাজপুরের বিভিন্ন ভোটকেন্দ্রে ধানের শীষ প্রার্থীর কর্মীরা ভোট কেন্দ্রের আশপাশের নিষিদ্ধ এলাকায় মিছিল বের করার অভিযোগ পাওয়া গেছে।

দিনাজপুর সদর-৩ আসনের মহারাজা হাই স্কুল কেন্দ্র, ইকবাল হাই স্কুল কেন্দ্র ও আদর্শ কলেজ কেন্দ্রের বাহিরে ধানের শীষ প্রার্থীর কর্মীরা জোটবদ্ধ হয়ে মিছিল পিকেটিং করেছে।

এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অভিযোগ দেয়া হলেও কোনো ব্যবস্থা নেইনি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত থাকে। কিন্তু কর্তব্যরত বাহিনীর টহল টিম সরে গেলে আবারো মিছিল ও পিকেটিং করতে দেখা যায়।