মাওলানা শাহীনুর আলম

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান এদেশের মানুষকে স্বাধীনভাবে মনের ভাব প্রকাশের সুযোগ তৈরি করে দিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

Location :

Sirajgonj
সিরাজগঞ্জে মাওলানা শাহীনুর আলম
সিরাজগঞ্জে মাওলানা শাহীনুর আলম |নয়া দিগন্ত

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান এদেশের মানুষকে স্বাধীনভাবে মনের ভাব প্রকাশের সুযোগ তৈরি করে দিয়েছে। সুতরাং গণভোটের রায় মানতে হবে। ৭০% মানুষের রায়কে অবজ্ঞা করে ক্ষমতাকে দীর্ঘায়িত করা কোনোভাবেই সম্ভব নয়।

শনিবার (৪ জুলাই) সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তমঞ্চ চত্বরে বিক্ষোভ-পূর্ব সমাবেশে কেন্দ্র ঘোষিত ১১ দলীয় ঐক্যের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, এনসিপি সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সেক্রেটারি মুফতি মাওলানা আমজাদ হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, সিরাজগঞ্জ সদর উপজেলা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, কেন্দ্র নিয়ন্ত্রিত শহর ছাত্রশিবিরের সভাপতি ছাত্রনেতা হাবিবুল্লাহ সরকার, এনসিপির যুবশক্তির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল মুজিব সড়ক দিয়ে গিয়ে চৌরাস্তা পার হয়ে শহীদ সোহরাওয়ার্দী সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন চত্বরে শেষ হয়।