পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন

মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
মিড-ডে মিলের উদ্বোধন
মিড-ডে মিলের উদ্বোধন |নয়া দিগন্ত

পিরোজপুর সদর উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে বাংলাদেশ সরকারের অর্থায়নে ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (ডিজেইউএস) বাস্তবায়নে ৭৭ নম্বর করিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান।

করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম মোল্যা, ইউপিইপিসি ইনস্ট্রাক্টর মো: রনু আহমেদ, করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম, করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রাণী মন্ডল, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মো: আহসান উল্লাহ, জেলা কো-অর্ডিনেটর মো: সাইফুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটর মো: ফুয়াদ হাসানসহ স্কুলের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, মিড-ডে মিল কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাবে এবং শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।