সাভারের আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী তক্ষক উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে ঢাকা জেলার ডিবি (উত্তর)।
রোববার (৫ জুলাই) ঢাকা জেলার ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এ তথ্য জানান। এর আগে, শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় বিশেষ অভিযানে বন্যপ্রাণী তক্ষক উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক করা হয়।
আটকরা হলেন— ঢাকার দক্ষিণখান থানার আসকোনা হাজী ক্যাম্প এলাকার মরহুম নাজির আহম্মেদের ছেলে মো: মঞ্জুরুল হোসেন (৩৮), একই এলাকার মরহুম রহুল আমিনের ছেলে মো: হযরত আলী রিপন (৩৯), চট্টগ্রামের আনোয়ারা থানার শদি কুচিয়া এলাকার মরহুম নুর আলমের মো: আব্দুর রহিম (৪২), ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক দক্ষিণখান এলাকার মো: রমজান আলীর ছেলে মো: রায়হান আহম্মেদ রনি (৩৮) ও খুলনার বটিয়াঘাটা থানার ফুলবাড়ি এলাকার মরহুম লিয়াকত শেখের ছেলে মো: সাগর শেখ (৪০)।
ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত বন্যপ্রাণী তক্ষকটির রঙ ছিল ধূসর এবং দৈর্ঘ্য ১৫ ইঞ্চি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটকদের আদালতে পাঠানো হয়েছে।



