চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযানে ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) গ্রেফতার আসামিদের আদালতে উপস্থাপন করা হয়।
এর আগে, শুক্রবার রাতের বিভিন্ন সময় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
জামজামী পুলিশ ক্যাম্পের এসআই মো: ফিরোজ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের সামনে থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন নওদা জামজামী গ্রামের মো: জনি আলী ওরফে জাহাঙ্গীর (২৬) ও মো: আকাশ আলী (২৪) এবং সোহাগপুর গ্রামের মো: শাহিন (২৮)।
আলমডাঙ্গা থানার এসআই মো: শাহরিয়ার হোসেন রুবেলের অভিযানে আসাননগর গ্রামের শহিদুল ইসলাম মেম্বারের মেহগনি বাগান থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসাননগর গ্রামের মো: আব্দুর রশিদ (৫৫) ও গড়চাপড়া গ্রামের মো; সোহাগকে (৩৮) গ্রেফতার করা হয়।
একই কর্মকর্তা পৃথক দুটি অভিযানে হাটবোয়ালিয়া এসকে এসবি ইটভাটার সামনে থেকে এক গ্রাম গাঁজাসহ মেহেরপুরের গাংনী থানার গজারিয়া গ্রামের তপন ওরফে দবির মালিথা (২৩) এবং ফরিদপুর দোহারপাড়া এলাকার মদিন সাহেবের পুকুর পাড় থেকে এক গ্রাম গাঁজাসহ গোবিন্দপুর গ্রামের মো: নজরুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেন।
অন্যদিকে, এসআই মো: আলমগীর কবিরের অভিযানে একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি জেহালা গ্রামের মো: লিটন আলী (৩৮) ও গড়চাপড়া গ্রামের মো: তুহিন আলীকে (২২) গ্রেফতার করা হয়।
এছাড়া, এএসআই মো: জামির আলী অন্য এক পরোয়ানাভুক্ত আসামি বক্সীপুর গ্রামের মো: সবুজ আলীকে (২৫) গ্রেফতার করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরায়েল জানান, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে সামারি ট্রায়াল প্রসিকিউশন দাখিল করা হয়েছে। এছাড়া, সব আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



