চকরিয়ায় ট্রাকের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

কক্সবাজারের চকরিয়ায় ট্রাক চাপায় নওশাদ শরীফ নুর (১২) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়ায় ট্রাকের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত
চকরিয়ায় ট্রাকের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ায় ট্রাক চাপায় নওশাদ শরীফ নুর (১২) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার চকরিয়া-বদরখালী সড়কের বাটাখালী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শরীফ চকরিয়া পৌরসভার বাটাখালীর খোন্দকার পাড়ার প্রবাসী মোহাম্মদ ইউছুফের ছেলে এবং চকরিয়া গ্রামার স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জান যায়, নিহত শরীফ রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অটোরিকশা সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় একটি চলন্ত ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত শিশু নওশাদ শরীফ নুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।’