ইসলামী ছাত্রআন্দোলন বাংলাদেশ, মহিপুর থানা শাখার উদ্যোগে ২০২৬ সালের থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সংগঠনটির মহিপুর থানা কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মো: হাসান আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘ছাত্ররাই দেশের মূল শক্তি এবং ছাত্রসমাজই ইসলামী আন্দোলনের প্রাণশক্তি। ছাত্রসমাজ যদি আদর্শ ও নৈতিকতায় গড়ে ওঠে, তাহলে ভবিষ্যতে একটি আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।’
সম্মেলনে ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ মনিরুজ্জামান, সহ-সভাপতি হিসেবে শোয়াইব হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঈসা মুহাম্মাদ।
থানা সভাপতি মুহাম্মাদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক ঈসা মুহাম্মাদের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি ফজলুল হক খান, সহ-সভাপতি ফারুক মাস্টার এবং সেক্রেটারি মিল্লাত হাওলাদার।
এছাড়াও সম্মেলনে ইসলামী ছাত্রআন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম নূরসহ থানা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



