শ্রীনগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা

বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকদের সাথে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Location :

Sreenagar

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ইসলামী ব্যাংক শ্রীনগর শাখায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মুজাহিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সমাজসেবক মো. জাহাঙ্গীর খান এবং সমষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহীম সরকার।

অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন তাজমা আক্তার, ব্যবসায়ী মো. নুরুজ্জামান এবং মেসার্স উর্মী এন্টারপ্রাইজেরকর্ণধার মো. ওবায়দুল ইসলাম ইয়ামিন। এছাড়া ব্যাংকের সম্মানিত গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. আল আমিন হাওলাদার। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন মো. মারুফ হোসাইন।

সভায় স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ব্যাংক শ্রীনগর শাখার ব্যবস্থাপক মো. গোলাম সারওয়ার।

বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকদের সাথে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।