সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় অভিযান চালিয়ে ২৭ রাউন্ড শটগানের কার্তুজসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মেন্দিবাগস্থ গার্ডেন টাওয়ারের অষ্টম তলার একটি ফ্ল্যাটে ওই অভিযান চালানো হয়।
আটক দু’জন হলেন— ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বেতকুঁড়ি গ্রামের মো: আব্দুল বারেকের ছেলে ও বর্তমানে নগরীর শাহজালাল উপশহরে বসবাসরত মো: এনামুল হক (৩৫) এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের মরহুম আমান উল্লাহর ছেলে ও বর্তমানে মেন্দিবাগ গার্ডেন টাওয়ারে বসবাসরত বোরহান উদ্দিন (৩৫)।
বুধবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মেন্দিবাগ এলাকায় অভিযান চালিয়ে ১৬ রাউন্ড লিডবল কার্তুজ ও ১০ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় দু’জনকে আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।’



