সেন্টমার্টিনের গভীর সমুদ্র এলাকায় ভাসতে থাকা ৯ জেলেকে জীবিত উদ্ধার

উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান করে বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কোস্টগার্ড
কোস্টগার্ড |সংগৃহীত

সেন্টমার্টিনের গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটসহ নয়জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার একটি ফিশিং বোট সেন্টমার্টিন থেকে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে জরুরি সেবা ১৬১১১ এর মাধ্যমে কোস্ট গার্ড বিষয়টি অবগত হয় হয়ে তাৎক্ষণিকভাবে একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ নয়জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান করে বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে। বাসস