শাহরাস্তিতে এনসিপি’র নেতৃবৃন্দের সাথে নাসিরুদ্দিন পাটওয়ারীর মতবিনিময়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহরাস্তি উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Location :

Shahrasti
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী (ফাইল ছবি)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী (ফাইল ছবি) |নয়া দিগন্ত

শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহরাস্তি উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঈদ-পরবর্তী সময়ে শনিবার (৩০ মে) বিকেল ৫টার দিকে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের রঘুরামপুর পাটওয়ারী বাড়িতে নাসিরুদ্দিন পাটওয়ারীর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শাহরাস্তি উপজেলা ও পৌরসভা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাসিরুদ্দিন পাটওয়ারী সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরো শক্তিশালী ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক মাহবুব আলম, সদস্য সচিব আমান উল্লাহ পাটওয়ারী, উপজেলা কমিটির আহ্বায়ক এমরান হোসেন, সদস্য সচিব আব্দুল্লাহ রেদওয়ান, পৌরসভা কমিটির আহ্বায়ক শেখ রহমত উল্লাহ, সদস্য সচিব নুরে আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় সাংগঠনিক বিষয়, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়।