তাহিরপুরে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা দায়ের

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাকিল, মিলন মিয়া, ফরিদ মিয়া, শফিকুল ইসলাম ও আল আমিনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
জব্দকরা ফুসকাসহ সুনামগঞ্জ ডিবির অভিযানিক দল
জব্দকরা ফুসকাসহ সুনামগঞ্জ ডিবির অভিযানিক দল |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারত থেকে চোরাই পথে আসা ১৩ লাখ টাকার ফুসকা জব্দ করেছে।

বুধবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ী গোলহাটি পাড়ায় শাহাদাত মিয়ার বাড়ি থেকে এসব ফুসকা জব্দ করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাকিল, মিলন মিয়া, ফরিদ মিয়া, শফিকুল ইসলাম ও আল আমিনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, তিন হাজার ৭০৪ কেজি ফুসকা মালিকবিহীন অবস্থায় একটি বাড়ি থেকে জব্দ করা হয়েছে। যে কোনো ধরনের অবৈধ পণ্যের চোরাচালান রুখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।