অধ্যাপক জাফর সাদেক

জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের পক্ষে অবস্থান নিন

‘জুলাই গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের বৈষম্য দূর করতে মানুষ স্বৈরাচারের গুলির মুখে বুক পেতে দিয়েছিল। নির্বাচনের আগ পর্যন্ত মানুষ জুলাইকে ধারণ করে দেশকে পুনর্গঠনের স্বপ্ন দেখেছিল। কিন্তু গণভোটে গণরায় দেয়ার পরও জুলাই সনদ বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিলোত্তর সমাবেশে অধ্যাপক জাফর সাদেক
জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিলোত্তর সমাবেশে অধ্যাপক জাফর সাদেক |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের বৈষম্য দূর করতে মানুষ স্বৈরাচারের গুলির মুখে বুক পেতে দিয়েছিল। নির্বাচনের আগ পর্যন্ত মানুষ জুলাইকে ধারণ করে দেশকে পুনর্গঠনের স্বপ্ন দেখেছিল। কিন্তু গণভোটে গণরায় দেয়ার পরও জুলাই সনদ বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। বরং সরকার জুলাই সনদ নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে। জুলাই সনদ বাস্তবায়ন করে সরকারকে জনগণের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানাচ্ছি।

জুলাই বিপ্লবের ২য় বর্ষপূর্তিতে চন্দনাইশ উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আমির মাওলানা কুতুবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।

উপজেলা সেক্রেটারি আহসান সাদেক পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শূরা সদস্য মাওলানা আয়ূব আলী, পৌরসভা আমির কাজী কুতুবউদ্দিন, দোহাজারী পৌরসভা আমির শহীদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান বক্তার বক্তব্যে জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আজ সময়ের দাবি। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের জন্য দেশপ্রেমিক ও মুক্তিকামী জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।