দোয়ারাবাজার থানা পুলিশের ফোর্স মবিলাইজেশন ও চেকপোস্ট ডিউটি জোরদার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দোয়ারাবাজার থানা পুলিশের উদ্যোগে ফোর্স মবিলাইজেশন ও চেকপোস্ট ডিউটি জোরদার করা হয়েছে।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Dowarabazar
দোয়ারাবাজার থানা পুলিশের ফোর্স মবিলাইজেশন ও চেকপোস্ট ডিউটি জোরদার
দোয়ারাবাজার থানা পুলিশের ফোর্স মবিলাইজেশন ও চেকপোস্ট ডিউটি জোরদার |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দোয়ারাবাজার থানা পুলিশের উদ্যোগে ফোর্স মবিলাইজেশন ও চেকপোস্ট ডিউটি জোরদার করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, থানা পুলিশের একাধিক টিম উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও জনবহুল এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছে।

এ সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি এবং অপরাধ প্রতিরোধে বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘সিলেট রেঞ্জের ডিআইজি এবং সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ফোর্স মবিলাইজেশন এবং চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে।’

তিনি আরো বলেন, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।