ভোলাহাটে বন্দি থাকা পরিবারকে উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ঝাউবনা গ্রামের একটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করায় উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

Location :

Bholahat
ভোলাহাটে বন্দি থাকা পরিবারকে উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন
ভোলাহাটে বন্দি থাকা পরিবারকে উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন |নয়া দিগন্ত

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ঝাউবনা গ্রামের একটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করায় উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীন মাহমুদ জানতে পারেন উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের ঝাউবনা গ্রামের মরহুম আব্দুল জলির শেখের কৃষক মো: গোলাম মোস্তফা অন্তঃসত্ত্বা মেয়ে ও শিশুসহ ৫ জন সদস্য নিয়ে বসবাস করে সরকারি রাস্তা ব্যবহার করে আসছেন পূর্বপুরুষের আমল থেকে।

সম্প্রতি পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী মো: জমির আলী গং গত ৩১ মার্চ উসকানিমূলক কথাবার্তা বলেন এবং রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় গোলাম মোস্তফা ভোলাহাট থানায় প্রতিকার চেয়ে ১ এপ্রিল অভিযোগ করেন।

অভিযোগের পরদিন ২ এপ্রিল প্রতিপক্ষ টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। ফলে পরিবারের সদস্যরা স্বাভাবিক চলাচল থেকে বঞ্চিত হয়ে কার্যত গৃহবন্দি হয়ে পড়েন।

বিষয়টি অবগত হওয়ার‌ পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীন মাহমুদ তাৎক্ষণিক সহকারী কমিশনার(ভূমি) মো: সানাউল মোর্শেদকে ৫ এপ্রিল রোববার দুপুরে সরজমিনে উপস্থিত হয়ে বেড়া তুলে বন্দি পরিবারের চলাচলের জন্য সরকারি রাস্তাটি অবমুক্ত করেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের গোলাম মোস্তফা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার মতো একটি গরিব ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি খুব খুশী হয়েছি।

তিনি বলেন, আল্লাহর তরফ থেকে একজন ভালো মানুষ পাঠিয়ে আমাকে মুক্ত করেছেন। তিনি রাস্তাটি অবমুক্ত হওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন।