সাটুরিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Saturia
কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই বিশেষ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কৃষি উপকরণ কৃষকদের হাতে তুলে দেয়া হয়।

সাটুরিয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খরিপ-১ মৌসুমে উৎপাদন বাড়াতে প্রান্তিক পর্যায়ে এই প্রণোদনা কৃষকদের অনেক উৎসাহিত করবে। সঠিক সময়ে মানসম্মত বীজ ও সার ব্যবহারের মাধ্যমে ফসলের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, ‘২০২৫-২৬ অর্থবছরের আউশ প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার এক হাজার ৩০০ প্রান্তিক কৃষককে পাঁচ কেজি ধান, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।’

এই সময় সাটুরিয়া অফিসার্স ক্লাবের সেক্রেটারি ইউসুফ হোসেন, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত কৃষি অফিসার তাহমিনা শহীদ, উপজেলা সমবায় কর্মকর্তা মাকসুদ হোসেন, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।