উত্তরায় বিমান বিধ্বস্ত, মাইলস্টোনের ছাত্র নিহত তানভীরের বাড়ি মির্জাপুরে

সোমবার সকালে তানভীর তার ছোট ভাই তাসরীফকে নিয়ে স্কুলে যায়। দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হলে তাসরীফ বাসায় চলে আসে। তবে কোচিং ক্লাস থাকায় তানভীর স্কুলে থেকে যায়।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Dhaka City
উত্তরায় বিমান বিধ্বস্ত, মাইলস্টোনের ছাত্র নিহত তানভীরের বাড়ি মির্জাপুরে
উত্তরায় বিমান বিধ্বস্ত, মাইলস্টোনের ছাত্র নিহত তানভীরের বাড়ি মির্জাপুরে |নয়া দিগন্ত

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র নিহত তানভীর হোসেনের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর ভাতগ্রাম নয়াপাড়া গ্রামে। তার বাবার নাম রুবেল মিয়া।

সোমবার (২১ জুলাই) এ বিমান দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ব্যবসার কারণে গত এক দশকের বেশি সময় ধরে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে রুবেল উত্তরা এলাকায় বসবাস করেন। তার দুই ছেলের মধ্যে বড় ছেলে তানভীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণি ও ছোট ছেলে তাসরীফ হোসেন তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে বলে তানভীরের চাচাতো ভাই সাইফুল ইসলাম ও সজিব জানিয়েছেন।

সোমবার সকালে তানভীর তার ছোট ভাই তাসরীফকে নিয়ে স্কুলে যায়। দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হলে তাসরীফ বাসায় চলে আসে। তবে কোচিং ক্লাস থাকায় তানভীর স্কুলে থেকে যায়। দুপুর সোয়া ১টার দিকে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হলে তানভীরসহ কলেজের দেড় শতাধিক ছাত্ররা হতাহত হয়। তানভীরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।