চট্টগ্রামের পটিয়ায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার জিরি ইউনিয়নের কৈগ্রাম চানখালি খালের বেড়িবাঁধের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক জিয়াউল হক জানান, খালপাড়ে এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সুরতহাল রিপোর্ট করে সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, ‘ওই নারীর পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে এবং এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে।’



