সাংবাদিক মাসুম খলিলীর মায়ের দাফন সম্পন্ন, জানাজায় শোকাহত মানুষের ঢল

বৃহস্পতিবার বাদ এশা দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর সোনাকানিয়া চান্দগাজি জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
নয়া দিগন্ত

চট্টগ্রাম সাতকানিয়ার কৃতীসন্তান, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মাসুমুর রহমান খলিলীর মা বেগম মোমেনা খাতুনকে জানাজা শেষে পারিবারিক কবরস্থনে দাফন করা হয়েছে। তার স্বামীর কবরের পাশেই তাকে দাফন করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাদ এশা দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর সোনাকানিয়া চান্দগাজি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন মরহুমার ছেলে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মামুনুর রহমান খলিলী।

জানাজা-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় মরহুমার ছেলে সাংবাদিক মাসুমুর রহমান খলিলী, নয়া দিগন্তের সিটি এডিটর আশরাফুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, কর্মপরিষদ সদস্য ডা: সিদ্দিকুর রহমান, নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মনির হোসেন, এইচ আর অ্যান্ড অ্যাডমিনের ম্যানেজার মুহাম্মদ আজহারুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, নয়া দিগন্তের চট্টগ্রাম ব্যুরো প্রধান নূরুল মোস্তফা কাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া মরহুমার আত্মীয়-স্বজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় শত শত মানুষ জানাজায় অংশ নেয়।