লাকসামে দুর্বৃত্তদের আগুনে জামায়াত নেতার দোকান পুড়ে ছাই

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কোমারডোগা বাজারে এ ঘটনা ঘটে।

মো: মিজানুর রশিদ, লাকসাম (কুমিল্লা)

Location :

Laksam
ঘটনাস্থল
ঘটনাস্থল |নয়া দিগন্ত

কুমিল্লার লাকসামে দুর্বৃত্তদের দেয়া আগুনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার মালিকানাধীন একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কোমারডোগা বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক মো: মাসুদ জামায়াতে ইসলামীর লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কিছু লোকজন আগুন আগুন বলে চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের ভেতরে থাকা নগদ অর্থ, আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লক্ষাধিক টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মো: মাসুদ অভিযোগ করে বলেন, ‘রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে।’

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কারো নাম উল্লেখ করেননি তিনি।

এদিকে পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।