গাংনীতে ভুট্টাক্ষেত থেকে বোমা সদৃশ দু’টি বস্তু উদ্ধার

স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে সাহারবাটি–হিজলবাড়িয়া সড়কের পাশে দানেসুর রহমানের ভুট্টাক্ষেতের আইল থেকে বস্তু দু’টি উদ্ধার করা হয়।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Meherpur
মেহেরপুরের ম্যাপ
মেহেরপুরের ম্যাপ |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে একটি ভুট্টাক্ষেতের আইল থেকে বোমা সদৃশ দু’টি বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে সাহারবাটি–হিজলবাড়িয়া সড়কের পাশে দানেসুর রহমানের ভুট্টাক্ষেতের আইল থেকে বস্তু দু’টি উদ্ধার করা হয়।

থানার উপপরিদর্শক (এসআই) অঙ্কুশ জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাল কসটেপে মোড়ানো দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সেগুলো পানি ভর্তি একটি বালতিতে রাখা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, উদ্ধার হওয়া বস্তু দু’টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।