আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই : অধ্যক্ষ আলমগীর হোসেন

রোববার বিকেলে নাজিরপুর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে নির্বাচনীয় জনসভায় এসব কথা বলেন তিনি।

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Nazirpur
বক্তব্য রাখছেন অধ্যক্ষ আলমগীর হোসেন
বক্তব্য রাখছেন অধ্যক্ষ আলমগীর হোসেন |নয়া দিগন্ত

পিরোজপুর-১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। আমরা সামান্য কিছু মানুষের বিরুদ্ধে কথা বলেছি। আপনি যে দলই করুন আমাদের প্রতি যদি কোনো অভিমান থাকে ভুলে যান।’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নাজিরপুর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে নির্বাচনীয় জনসভায় এসব কথা বলেন তিনি।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা ঘর থেকে বেরিয়ে আসুন, ভোট সেন্টারে আসুন। আপনার সবাই ১২ তারিখ সকাল ৭টার মধ্যে ভোট সেন্টারে এসে ধানের শীষকে বিজয়ী করুন। আমি ওয়াদা দিচ্ছি আমি সবসময় আপনাদের পাশে থাকব।’

এ সময় তিনি তার বক্তব্যে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কথাও ব্যক্ত করেন।

নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো: নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।