নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৭

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক কারবার, সরবরাহ, বহন ও সেবনের সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান চলমান থাকবে।

Location :

Noakhali
নোয়াখালীতে জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়
নোয়াখালীতে জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান চালায় |নয়া দিগন্ত

নোয়াখালী অফিস

নোয়াখালীতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (১৯ আগস্ট) সকালে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন মাদকবিরোধী অভিযানের তথ্য নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের এসব আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, জেলার বিভিন্ন থানায় মোট ২৬টি মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় চারজন আসামিকে মাদকসহ আসামিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে আরো ২৩ জনকে সাজা ও জরিমানা করা হয়েছে।

তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক কারবার, সরবরাহ, বহন ও সেবনের সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান চলমান থাকবে।