টাঙ্গাইলের ভূঞাপুরে নকল কসমেটিকস বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে পৌর শহরের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
তিনি জানান, নকল কসমেটিকস বিক্রির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে উপজেলার পৌর শহরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় জলিল কসমেটিকসকে ১০ হাজার এবং ব্রাদার্স ও শুকরিয়া কসমেটিকস’র মালিককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।



