রাণীনগরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৬

নওগাঁর রাণীনগরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Raninagar
রাণীনগরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৬
রাণীনগরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৬ |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, সোমবার রাতে করজগ্রাম এলাকার কয়েকজন যুবক তিনজন নারী নিয়ে এসে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন জানতে পেরে তিন নারীসহ রাণীনগর উপজেলার করজগ্রাম মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০), আমগ্রাম গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (৩০) ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর মাজিন্দা গ্রামের সামছুল আলমের ছেলে সিরাজুল ইসলাম (৪০)-কে আটক করে।

এরপর থানায় খবর দিলে রাত ১১টা নাগাদ পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানা পুলিশের পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।