সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) যোহর নামাজের পর লোহাগড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে লোহাগড়া বাজার বণিক সমিতি।
যুবদল নেতা ও লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহমেদ বাপ্পীর উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়। সেই সাথে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে লোহাগড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দ্রুত সুস্থতা কামনায় দলের সকল নেতা-কর্মীকে দোয়া করার আহ্বান জানান তারা।
মোনাজাত পরিচালনা করেন লোহাগড়া বাজার জামে মসজিদের ইমাম মো: মাসুম বিল্লাহ।



