ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল দোকানে চুরি

রোববার (১ জুন) গভীর রাতে উপজেলা সদরের কলেজ মোড়ে তুলসী মার্কেটের ‘হ্যালো সাইফুল’ নামের দোকানে এ ঘটনায় ঘটে।

মো: আছমত আলী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nasirnagar
নাসিরনগর থানা
নাসিরনগর থানা |সংগৃহীত

ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

রোববার (১ জুন) গভীর রাতে উপজেলা সদরের কলেজ মোড়ে তুলসী মার্কেটের ‘হ্যালো সাইফুল’ নামের দোকানে এ ঘটনায় ঘটে।

এদিন রাত সাড়ে ১০টায় দোকানের মালিক সাইফুল ইসলাম ও কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়ি যান। সকালে দোকানের কর্মচারী সুমন সরকার এসে তালা খুলে দেখেন এলোমেলো হয়ে মেঝেতে পড়ে আছে জিনিসপত্র, খোলা-ভাঙ্গা টেবিলের ড্রয়ার, লক্ষ্য করেন বাথরুমের ভেনটিলেটর ভাঙ্গা। সাথে সাথে কল করেন দোকান মালিক সাইফুলকে। সাইফুল এসে চুরির দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান। মার্কেটের মালিক সাংবাদিক চন্দন কুমার দেব ও নাসিরনগর থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন।

দোকান মালিক জানান, তাৎক্ষনিকভাবে চোরাই মালামালের মূল্য নির্ধারণ করা সম্ভব না হলেও নগদ প্রায় দুই লাখ টাকা ও চার লাখ টাকার মোবাইল ফোনসহ মোট ছয় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছ।

‘হ্যালো সাইফুল-এর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘আমি তিনটি মোবাইল ব্রান্ডের অফিসিয়াল ডিলার, নগদ, বাাকি ও কিস্তিতে মোবাইল বিক্রি করি। চোরাই মোবাইলগুলোর মধ্যে দু’টি মোবাইলের আইএমই নাম্বার আছে আমার কাছে। আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি, ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, তিনি তদন্ত করে ব্যাবস্থা নিবেন।’

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খাইরুল আলম জানান, ‘আমি বিষয়টি জেনেছি, অবশ্যই গুরুত্ব সহকারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।