উলিপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Ulipur
মোখলেছুর রহমান
মোখলেছুর রহমান |নয়া দিগন্ত

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় উপজেলা আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) গভীর রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোখলেছুর উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের মফিজুল হকের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার ধামশ্রেণী ইউনিয়নের রানীগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজ এলাকায় মোখলেছুর রহমানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, দেশীয় অস্ত্র প্রদর্শন এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক ও ভীতির সঞ্চার হওয়ায় সন্ত্রাসবিরোধী আইনে উলিপুর থানায় একটি মামলা করা হয়। ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।’