বাংলাদেশের বিচার বিভাগ যথেষ্ট স্বাধীন : আইনমন্ত্রী

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিচার বিভাগ যতটা স্বাধীন, তা অনেক দেশেই নেই। তা না হলে মামলায় রাষ্ট্রপক্ষ এত বেশি হারে পরাজিত হতো না।”

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগ যথেষ্ট স্বাধীন। এমন স্বাধীনতা বিশ্বের অনেক দেশে দেখা যায় না।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী। সভায় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিচার বিভাগ যতটা স্বাধীন, তা অনেক দেশেই নেই। তা না হলে মামলায় রাষ্ট্রপক্ষ এত বেশি হারে পরাজিত হতো না।”

তিনি আরো জানান, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। বিচারক ও আইনজীবীর সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় মামলাজট সৃষ্টি হচ্ছে।

রামিসা হত্যা মামলার প্রসঙ্গে তিনি বলেন, এ মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।