মাধবখালীতে ম্যাগাজিন ও গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

বিজিবির একটি টহলদল অজ্ঞাতপরিচয় চোরাকারবারিকে ধাওয়া করলে তিনি সীমান্তের মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশ বাগানের মধ্যে একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যান।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
মাধবখালী বিওপি
মাধবখালী বিওপি |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরের মাধবখালী গ্রামের একটি বাঁশ বাগান থেকে ম্যাগাজিন ও গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এদিন সকাল সাড়ে ১০টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, উপজেলার বিজিবি ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল অজ্ঞাতপরিচয় চোরাকারবারিকে ধাওয়া করলে তিনি সীমান্তের মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশ বাগানের মধ্যে একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যান।

পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে ওই নেটের বস্তাটি খোলা হলে তার ভিতরে ২২ বোতল ইসকাফ সিরাপের সাথে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায়ে একটি সাত দশমিক ৬৫ এমএম আমেরিকার তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারকরা অস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং ইসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।