মুলাদীতে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন

বরিশালের মুলাদী উপজেলায় সফিপুরে ইউনিয়নে ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বয়াতি বাড়ির প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা।

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)

Location :

Muladi
মুলাদীতে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন
মুলাদীতে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন |নয়া দিগন্ত

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বয়াতি বাড়ির প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৪ মার্চ) এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জানা গেছে, মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লিটন মুন্সির ছেলে ছাত্রলীগ নেতা রনি মুন্সি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারি চালিয়ে আসছে। বিগত কয়েকদিন পূর্বে রনি মুন্সিকে মাদক বিক্রি করতে দেখে প্রতিবাদ জানায় স্থানীয় জানে-আলম হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হলে, রনি মুন্সি মিরাজ হাওলাদারকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।

এরই ধারাবাহিকতায় গত ১৯-০৩-২০২৬ইং তারিখ মিরাজ হাওলাদার যাকাতের কাপড় নিয়া সমিতির হাট এলাকার শিকদার বাড়ির সামনে পৌঁছলে তাকে থামিয়ে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় স্থানীয় লিটন মুন্সির ছেলে রনি মুন্সি, মরহুম রসিদ মুন্সির ছেলে লিটন মুন্সি, হিরন মুন্সির ছেলে নয়ন মুন্সীসহ একদল সন্ত্রাসী।

মিরাজ হাওলাদারের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিরাজ হাওলাদারের ভাই মিজানুর রহমান হাওলাদার।