সারাদেশের মতো ভার্চুয়ালি রাজশাহীতেও ‘নজরুল বর্ষ’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহীতে ভার্চুয়ালি নজরুল বর্ষের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী
রাজশাহীতে ভার্চুয়ালি নজরুল বর্ষের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী |নয়া দিগন্ত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর মাধ্যমে দেশের ৬৪ জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ’ পালনের কার্যক্রম শুরু হলো। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী সারাদেশের মতো রাজশাহীতেও নজরুল বর্ষের উদ্বোধন করেন।

এ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা অ্যাকাডেমি প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকার, রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাইমুল হাছান প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহীর স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।