মিরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা মাদককারবারি আটক

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর আলম নামে এক রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
ইয়াবাসহ আটক মাদককারবারি
ইয়াবাসহ আটক মাদককারবারি |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নুর আলম (৪৩) নামে এক রোহিঙ্গা মাদককারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বারৈয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকার শান্তুর ভাঙারির দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৬০৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর আলম নামে এক রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬ এর বাসিন্দা গুরা মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিভিন্ন রুট ব্যবহার করে ঢাকায় নেয়ার উদ্দেশ্যে ঢাকাগামী বাসের অপেক্ষায় ছিলেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটক মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।