মৌলভীবাজার-২ আসনে বিএনপির শওকতুল ইসলাম শকু নির্বাচিত

ভোটের ব্যবধান ২১ হাজার ৫ শত ৩৯ ভোট। কুলাউড়া সহকারী রিটার্নিং বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
আলহাজ শওকতুল ইসলাম শকু
আলহাজ শওকতুল ইসলাম শকু |ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ১০৩টি কেন্দ্রের মধ্যে সবকটি ও পোস্টাল ভোটের ফলাফলে ধানের শীষের প্রার্থী আলহাজ শওকতুল ইসলাম শকু ৭৪ হাজার ৬ শত ৩৬ ভোট পেয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের ইঞ্জিনিয়ার এম সাহেদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৫৭ ভোট।

ভোটের ব্যবধান ২১ হাজার ৫ শত ৩৯ ভোট। কুলাউড়া সহকারী রিটার্নিং বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।