লালমনিরহাটে ভোট কেন্দ্রে ভুয়া নারী পুলিশ আটক

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের আদিতমারী উপজেলার একটি ভোটকেন্দ্র এলাকা থেকে পুলিশের পোশাক পরা এক নারীকে আটক করেছে পুলিশ।

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Lalmonirhat
লালমনিরহাটে ভোট কেন্দ্রে ভুয়া নারী পুলিশ আটক
লালমনিরহাটে ভোট কেন্দ্রে ভুয়া নারী পুলিশ আটক |নয়া দিগন্ত

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের আদিতমারী উপজেলার একটি ভোটকেন্দ্র এলাকা থেকে পুলিশের পোশাক পরা এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আদিতমারী উপজেলার সরকারি জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ​নির্বাচনী ডিউটি চলাকালীন পুলিশের পোশাক পরিহিত ওই নারী কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তার গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়লে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

আটক নারী একেক সময় একেক নাম বলেন। কখনো আলবেদা নাম-পরিচয় দেয়ায় তার সঠিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এই ঘটনার পর কেন্দ্রটিতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ভোটগ্রহণ স্বাভাবিক ছিল।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই নারীর বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। তিনি কেন পুলিশের পোশাক পরে কেন্দ্র এলাকায় ঘুরছিলেন এবং পোশাক কোথা থেকে পেয়েছেন—তা তদন্ত করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে তাকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে।’