ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

‘আজ ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।’

নয়া দিগন্ত অনলাইন
বেনাপোল স্থলবন্দর
বেনাপোল স্থলবন্দর |সংগৃহীত

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আমদানি-রফতানি বন্ধ থাকলেও উভয় দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল বন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, আজ (শনিবার) ভারতের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় এ বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল (রোববার) সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, আজ ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। ইউএনবি