আনোয়ারায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
মো: সাকিব (১৯)
মো: সাকিব (১৯) |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় মো: সাকিব (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার মধ্যরাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাকিব উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলদিয়া এলাকার বাসিন্দা ইউনুসের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, গতকাল শুক্রবার রাতে সাকিবের মা ও পরিবারের অন্য সদস্যরা একটি দাওয়াতে গিয়েছিলেন। এ সময় সাকিব বাড়িতে একাই ছিলেন। রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে তাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।