জুনিয়র বৃত্তির ফলাফলে চাঁদপুর জেলায় সেরা আল-আমিন একাডেমি

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে চাঁদপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ।

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur
জুনিয়র বৃত্তির ফলাফলে চাঁদপুর জেলায় সেরা আল-আমিন একাডেমি
জুনিয়র বৃত্তির ফলাফলে চাঁদপুর জেলায় সেরা আল-আমিন একাডেমি |নয়া দিগন্ত

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে চাঁদপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। ৩৩ জন শিক্ষার্থীর ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি জেলায় সেরা ফলাফল লাভ করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে একযোগে দেশের সব শিক্ষাবোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।

আল-আমিন একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো: ফারুকুল ইসলাম জানান, তাদের একাডেমি থেকে ২২৫ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৩৩ জন ট্যালেন্টপুলে ও ৬৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান জেলায় প্রথম স্থান ও কুমিল্লা শিক্ষা বোর্ডে ষষ্ঠ স্থান অর্জন করেছে।

বৃত্তি প্রাপ্তিতে জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২৮ জন। আর সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪৬ জন।

এছাড়া জেলা সদরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০জন ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে জেলায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করেছে।

এদিকে জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলায় বৃত্তি পেয়েছে ২৬৫ জন শিক্ষার্থী, এদের মধ্যে ট্যালেন্টপুলে ৮৪ ও সাধারণ গ্রেডে ১৮১ জন। ফরিদগঞ্জ উপজেলায় বৃত্তি পেয়েছে ৫৩ জন, এদের মধ্যে ট্যালেন্টপুলে ১৭ জন ও সাধারণ গ্রেডে ৩৬ জন। হাইমচর উপজেলায় বৃত্তি পেয়েছে ৩২ জনে এদের মধ্যে ট্যালেন্টপুলে ১০ জন ও সাধারণ গ্রেডে ২২ জন। হাজীগঞ্জ উপজেলায় বৃত্তি পেয়েছে ১৬৩ জন। এদের মধ্যে ট্যালেন্টপুলে ৫২ জন, সাধারণ গ্রেডে ১১১ জন। কচুয়া উপজেলায় বৃত্তি পেয়েছে ১০১ জন, এদের মধ্যে ট্যালেন্টপুলে ৩২ জন ও সাধারণ গ্রেডে ৬৯ জন। মতলব দক্ষিণ উপজেলায় বৃত্তি পেয়েছে ৫৯ জন, এদের মধ্যে ট্যালেন্টপুলে ১৯ জন ও সাধারণ গ্রেডে ৪০ জন। মতলব উত্তর উপজেলায় বৃত্তি পেয়েছে ৬৩জন, এদের মধ্যে ট্যালেন্টপুলে ২০ জন ও সাধারণ গ্রেডে ৪৩ জন। শাহরাস্তি উপজেলায় বৃত্তি পেয়েছে ৫১জন, এদের মধ্যে ট্যালেন্টপুলে ১৬ জন ও সাধারণ গ্রেডে ৩৫ জন।