শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ডে পুলিশ চেকপোস্টের সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিশাত নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৬টার পরে এ ঘটনা ঘটে।
নিহত নিশাতের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাহিরচর গ্রামে।
আহত দুইজনের একজনকে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ফাঁড়ির ওসি।
জানা যায়, দুর্ঘটনার কারণে সন্ধ্যা ৬টা ২০মিনিট হতে রিপোর্ট লেখার সময় ৯টা পর্যন্ত গাড়ি বন্ধ রয়েছে। দীর্ঘ ৩ ঘণ্টা বন্ধ থাকার কারণে উভয় পাশে শত শত গাড়িতে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে।



